০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট: ০১:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন (২৮)।

সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার

আপডেট: ০১:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬