০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

  • আপডেট: ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নাশকতাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে এসআরবি।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফার নেতৃত্বে একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএস-এর ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

আপডেট: ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬