০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মিরপুর-১২ তে পুলিশ-বিজিবি’র সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ

  • আপডেট: ০১:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর ১২ নম্বরে পুলিশ ও বিজিবি’র সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ট্রাফিক পুলিশের বুথ ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ১২ নম্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ১২ নম্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ এর চেষ্টা করে পোশাক শ্রমিকরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষ বাঁধে। পোশাক শ্রমিকরা পুলিশ ও বিজিবির উপর ইট পাটকেল নিক্ষেপ করলে তারাও প্রায় ১০ থেকে ১২ রাউন্ড সাউন্ড গ্রেনেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াও হয়।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, সকাল সাড়ে ১১টার পর থেকে পোশাক শ্রমিকরা মিরপুর ১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হতে থাকে। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভরত অবস্থায় মিরপুর ১২ নম্বরে যায়। এসময় তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে আমাদের উপর হামলা চালায়।

মিরপুর জোনের এডিসি জাহিদ বলেন, আমরা মাইকিং করে তাদেরকে সতর্ক করেছি যে রাস্তা ব্লক করা যাবে না। কিন্তু তারা আমাদের কথা না শুনে উল্টো আমাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। তারা প্রায় ৩০০ থেকে ৪০০ জন এখানে এসছিল। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর-১২ তে পুলিশ-বিজিবি’র সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ

আপডেট: ০১:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬