০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর বাসায় ভাঙচুর,গ্যারেজে আগুন

  • আপডেট: ০২:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাফরুল থানা এলাকায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়।

পরে স্থানীয় লোকজন প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার(মিডিয়া) জানান, আমাদের কাছে এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কাছে কোন আগুনের তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনের কাছে একটি তথ্য এসেছিল বাড়িতে আগুন লেগেছে। পরে গাড়ি বের হওয়ার পরে জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর বাসায় ভাঙচুর,গ্যারেজে আগুন

আপডেট: ০২:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬