০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন

  • আপডেট: ০২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন জেলায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬ প্লাটুন সদস্য।

এর মধ্যে গাজীপুরে ১৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব পালনকালে তারা ধৈর্য, সংযম ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। বলপ্রয়োগ এড়িয়ে বাঁশি ও কৌশলী অবস্থানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। পাশাপাশি সরকারি স্থাপনা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম তদারকি এবং মনোবল ধরে রাখতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, নাশকতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন

আপডেট: ০২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬