০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত

  • আপডেট: ০৪:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নুপুর নামে এক নারী গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফেরার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানাধীন শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বুধবার দুপুরের খাবারের বিরতিতে ওই নারী শ্রমিক বাসার উদ্দেশে রওনা হলে পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম। তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত

আপডেট: ০৪:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬