০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বাউফলে নতুন পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন

  • আপডেট: ০৭:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৮০৫৯

আল রাফি (পটুয়াখালী) বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠসংলগ্ন এই আধুনিক ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মো. আমিনুল ইসলাম ফিতা কেটে নতুন ভবনের কার্যক্রমের সূচনা করেন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাবান্ধব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মারজান বিন জাহাঙ্গীর ও আবু জাফর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মো. লিমন হোসেন, সেক্রেটারি আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ পলাশ।

বক্তারা বলেন, “একটি লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি একটি জাতির জ্ঞান ও চরিত্র গঠনের মূল ভিত্তি। নতুন ভবনটি বাউফলের শিক্ষার্থীসহ পাঠপ্রিয় মানুষের জন্য জ্ঞানচর্চার নতুন দুয়ার খুলে দেবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাউফলে নতুন পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন

আপডেট: ০৭:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫