০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

মোহাম্মদপুরের ছয়তলা ভবনের বাসাবাড়িতে আগুন

  • আপডেট: ০৫:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৫৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের জহুরিমহল্লায় একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলার একটি বাসা বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

সোমবার (০১ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম বলেন, মোহাম্মদপুরের ৩৬/এ জহুরিমহল্লায় একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলার একটি বাসা বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় দুপুর ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, আমরা ৩টা ৪০ মিনিট নাগাদ আগুনের সংবাদ পায়। এরপর ৩ টা ৫৫ মিনিটে আমাদের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৪টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোন হতাহত নেই জানিয়ে তিনি বলেন, আগুন পুরোপুরি নির্বাপণ না হলে সুত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরের ছয়তলা ভবনের বাসাবাড়িতে আগুন

আপডেট: ০৫:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫