০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

তীব্র শীতার্ত ও দুস্থদের জন্য আনসার ভিডিপি’র উদ্যোগে এক হাজার কম্বল বিতরণ

  • আপডেট: ০৭:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

তীব্র শীতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার–ভিডিপি)। বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় রবিবার(০৪ জানুয়ারি)  রাজধানীর পল্লবী এলাকার ষোল বিঘা বালুর মাঠ ময়দানে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আনসারের পরিচালক আসাদুজ্জামান গনি বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি শুধু আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশা করি।”

আনসার–ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মানবিক মূল্যবোধকে ধারণ করে বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। শীতবস্ত্র বিতরণ যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং প্রকৃত অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে সহায়তা পৌঁছে—সে লক্ষ্যে স্বচ্ছতা, সমন্বয় ও দ্রুততার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলায় মোট ছয় হাজার কম্বল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ভিডিপি সদস্য ও তাদের পরিবারবর্গের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার দুস্থ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বগুড়া ও জামালপুর জেলায় কম্বল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুর্দশার সময়ও আনসার–ভিডিপি মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়। শীতের প্রকোপের মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে ৯০০টি কম্বল বিতরণ করা হয়, যা সংকটকালে বাহিনীর মানবিক দায়িত্ববোধের স্পষ্ট প্রতিফলন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তীব্র শীতার্ত ও দুস্থদের জন্য আনসার ভিডিপি’র উদ্যোগে এক হাজার কম্বল বিতরণ

আপডেট: ০৭:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬