০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পল্লবীতে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০২:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবী থানাধীন কালশী বালুর মাঠ বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন–মর্জিনা বেগম ও ইয়াসমিন আক্তার শান্তা।

বুধবার(১৪ জানুয়ারি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কালশী বালুর মাঠ বস্তিতে অবস্থিত মাদক কারবারি মর্জিনা বেগমের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বসতবাড়িতে তল্লাশী করে ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। এছাড়াও অবৈধ মাদক বিক্রয়ের নগদ ৫২ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।

এসময় মাদক কারবারি মর্জিনা বেগমসহ ইয়াসমিন আক্তার শান্তা নামের আরও এক নারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০২:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬