০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২৮

  • আপডেট: ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,রবিউল (২০), জহির (২৯), সাব্বির (২৫), রিপন (৩২), টুকা রাম দাস (২৫), মিজান (৩২), আলামিন (২৫), রুহুল আমিন (৪০),আলী হাসান (৩৭), জনি (২২), সাগর (২০), জাহিদ (২১), তৈয়বুর শানা (২৮), জাকির (৫৩), নাজমুল হাসান (২২), শাকিল (১৮),
হৃদয় ওরফে এস কে হৃদয় (বয়স উল্লেখ নাই) ও তৌহিদ (২৬)। এদের মধ্যে চাঁদাবাজি মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, মাদক মামলায় ১ জন, নারী ও শিশু মামলায় ১ জন,পরোয়ানা ৩ জন( পরোয়ানা তামিল ৪), বিভিন্ন আইনে ৮ জন।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. আহম্মদ হোসেন (৩০), মো. রহিম (২৩), মো. আকরাম (২০), রোহান (২১),মো. রফিকুল মিয়া (৪১), মো. জিতন মিয়া (২৩), মো. কাজল মিয়া (২৮), মো. হৃদয় ইসলাম রবিন (২৮) ও মো. আল আমিন (২৫)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২৮

আপডেট: ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬