সাভারে র্যাব ও বিএসটিআইয়ের যৌথ অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা
- আপডেট: ১১:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা হয়রানি প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-৪ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (০২ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৪ এর এটিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম ও র্যাব-৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পণ্য মান নিয়ন্ত্রণ, লাইসেন্স সংক্রান্ত ত্রুটি এবং ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়া যায় বলে জানানো হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ভবিষ্যতেও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো সাঁড়াশি অভিযান চলমান থাকবে।

















