০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

মিয়ানমারে জ্বালানি পাচারের আশঙ্কা,উপকূলে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জোরদার

  • আপডেট: ০৬:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সম্ভাব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার(০৭ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে পাচারের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী উপকূলীয় এলাকা ও নদীপথে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে পাচার করতে না পারে।

সাব্বির আলম সুজন বলেন, দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার স্বার্থে যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে উপকূলীয় এলাকার সাধারণ জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সন্দেহজনক কোনো তথ্য পেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানাতে অনুরোধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিয়ানমারে জ্বালানি পাচারের আশঙ্কা,উপকূলে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জোরদার

আপডেট: ০৬:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬