তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫০
- আপডেট: ০৬:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৮০৩০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৮ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২৩,আদাবরে ৬, শেরেবাংলা নগরে ৬,তেজগাঁও থানা ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- রবিউল হাসান (১৯), হাবিব আলামিন (২৩), শফি আহমেদ (৪৮), আবুল (৫৫), জসিম (৩০), ফেরদৌস (২৯), সাদ্দাম (২৫),সুজন (৩৫), নিলয় (২০), জিসান (১৯),রবিউল (১৯), আলামিন (৪০), সিয়াম বারি (১৯), মাইনুদ্দিন (২০), নয়ন (২৭), শান্ত (২০),লিমন (২২), রাসেল (২৩), মিরাজ (২২), রনি (৩২), নুরে আরিফিন (১৮), আলামিন (২২) ও জনি (২৮)। এদের মধ্যে দূস্যতা মামলায় ২ জন, মাদক ও পরোয়ানা ৪ জন ( পরোয়ানা তামিল ৫ টি), দ্রুত বিচার আইনে ১ জন,অন্যান্য আইনে ১৬ জন। এসময় তাদের কাছ ১ টি চাপাতি,১ টি চাপাতি, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট,৭০ পুরিয়া গাঁজা,১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মো. আবুল কালাম (৪৫), মো. দুলাল সরদার (৫১),মো. ইয়াছিন মোল্লা (২৪),মো. সাব্বির হাসান (২১),মোরসালিন (২০) ও তানভির আহম্মেদ (২১)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মো. সাইফুল ইসলাম (৩০),মো. হৃদয় আহম্মেদ শান্ত (৩০),মোহাম্মদ ইয়াসিন (২৮),মোহাম্মদ রিয়াদ (২২),মো. সোহেল মিয়া (২৭) ও মো. শুভ ইসলাম আদীফ (১৯)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মো. সোহেল (২২),মো. নয়ন (৩৩), হাবিবুল্লাহ হাবিব ওরফে ফাহিম (২২) ও মো. হানিফ ইসলাম (২৬),
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মো. গোলাম রাব্বি (২৬) ও মো. লিটন (৪২)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মো.অনিক (২০), মো.শাহিন (২৮),মো.টুটুল (৩২), মো.ইউনুস (২৫),মো.অপু (২৩),মো.হানিফ (২৫),মাসুগমাশা (২২),মো.শাহীন (৩২) ও মো. মোবারক হোসেন (৪৭)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















