সুপ্রিম কোর্ট এলাকায় ৬টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার
- আপডেট: ০৮:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
রবিবার (০৮ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
শাহবাগ থানা সূত্রে জানায়, রবিবার দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম করার সময় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। শাহবাগ থানা পুলিশকে অবহিত করলে শাহবাগ থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। গ্রেনেডগুলো উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।




















