০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল মানবহাড় উদ্ধার, গ্রেফতার ৪

  • আপডেট: ০৮:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ একটি কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

সোমবার মধ্যরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল মানবহাড় উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট: ০৮:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬