আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ০৬:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৮০৩১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ (বুধবার ১১ মার্চ ) পুলিশ সদর দপ্তরে সুহেল দাউদের নেতৃত্বে চার সদস্যের ওই প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার অভিযোগ কেন্দ্র স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি এ আগ্রহকে স্বাগত জানিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, অপরাধ তদন্ত বিভাগ, সন্ত্রাসবিরোধী ইউনিট এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















