০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

‎চট্টগ্রামে সিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: ১১:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১৮০১২

‎‎মোহাম্মদ হায়দার আলী, স্টাফ রিপোর্টার:

‎চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মার্চ/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ১২ মার্চ ২০২৬ ইং, বৃহস্পতিবার, সকাল ১১:৩০ ঘটিকার সময় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম মহোদয়। সভায় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।

‎উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য এসআই (নিরস্ত্র)/স্বপন কুমার সরকার, কনস্টেবল/৪৮৮১ তুলেন চাকমা, কনস্টেবল/১২২৬ মো: আবু হানিফ চৌধুরীদের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি’র কমিশনার মহোদয়।

‎উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‎চট্টগ্রামে সিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট: ১১:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬