০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

‘মানবিক রাষ্ট্র গঠনে অসহায়দের পাশে দাঁড়াতে হবে’

  • আপডেট: ১০:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ১৮০১০

মোহাম্মদ হায়দার আলী, স্টাফ রিপোটার:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামে অসহায় ও ভাসমান মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২৫০ জন অসহায়, ভাসমান মানুষ ও ভিক্ষুকের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, এক কেজি দেশি মসুরের ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

খাদ্য সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমাজে বসবাস করলে একা ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। তিনি বলেন, যারা ভালো অবস্থানে আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।

jagonews24.com

তিনি আরও বলেন, উৎসব একা করা যায় না, উৎসব সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। কোনো অসহায় মানুষ যদি উৎসবের দিনে খাবার না পায়, সেটি অত্যন্ত কষ্টের বিষয়। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকার বিভিন্ন স্থায়ী সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে বিশেষ করে নারীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘মানবিক রাষ্ট্র গঠনে অসহায়দের পাশে দাঁড়াতে হবে’

আপডেট: ১০:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬