১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ডিএমপির চার ওসির বদলি

  • আপডেট: ০৮:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪টি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দফতর থেকে উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে গুলশান বিভাগের বনানী থানার ওসি হিসেবে এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

অফিস আদেশে জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপির চার ওসির বদলি

আপডেট: ০৮:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬