০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হলেন শাহ মোস্তফা তারিকুজ্জামান

  • আপডেট: ০৬:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ১৮১৩৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনে সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মোস্তফা তারিকুজ্জামান। এর আগে তিনি রমনা বিভাগের ধানমন্ডি জোনে একই পদে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার(২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে, ঈদের ছুটিতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়ি দখলের অভিযোগে সমালোচনার মুখে পড়েন ওই জোনের তৎকালীন এসি আলী আহম্মেদ মাসুদ। পরবর্তীতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। শাহ মোস্তফা তারিকুজ্জামান ওই পদে স্থলাভিষিক্ত হচ্ছেন।

শাহ মোস্তফা তারিকুজ্জামান বিসিএস পুলিশ ক্যাডারের (৩৭) তম ব্যাচের কর্মকর্তা। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ, রমনা বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হলেন শাহ মোস্তফা তারিকুজ্জামান

আপডেট: ০৬:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬