নতুন প্রজন্মের প্রসেসর সাপোর্টসহ গিগাবাইট জেড৮৯০ প্লাস সিরিজ মাদারবোর্ড উন্মোচন
- আপডেট: ০৮:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান Gigabyte নতুন প্রজন্মের প্রসেসর সাপোর্টের জন্য ‘জেড৮৯০ প্লাস’ সিরিজের মাদারবোর্ড উন্মোচন করেছে। সর্বশেষ প্রজন্মের Intel Core Ultra 2000S Plus processors প্রসেসর সমর্থনের উপযোগী করে এই সিরিজটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন সিরিজের উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে AORUS Elite Duo X এবং Z890M Force Duo X WiFi 7। উন্নত ‘SECUDIMM’ প্রযুক্তিনির্ভর এই মাদারবোর্ডগুলোতে ডুয়াল মেমোরি স্লট ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা উচ্চগতির মেমোরি পারফরম্যান্স, উন্নত সিগন্যাল স্থিতিশীলতা এবং গেমার ও হাই-পারফরম্যান্স ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতিটি মেমোরি স্লটে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা সম্ভব। ফলে মাত্র দুটি মডিউলেই সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি সমর্থন পাওয়া যাবে। উন্নত সার্কিট ডিজাইনের কারণে ভারী কাজের সময়ও স্থিতিশীল পারফরম্যান্স বজায় থাকবে বলে দাবি করা হয়েছে।
এছাড়া নতুন সিরিজে উন্নত BIOS টিউনিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে টাইমিং কন্ট্রোল, সিগন্যাল অপ্টিমাইজেশন এবং ভোল্টেজ ব্যবস্থাপনা পরিচালনা করে। এতে সামগ্রিক সিস্টেম পারফরম্যান্স আরও উন্নত হবে।
পারফরম্যান্স বাড়াতে এতে ‘ফাস্ট বুস্ট’ মোড যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে এক ক্লিকেই প্রসেসর ও মেমোরির সেটিংস অপ্টিমাইজ করা যায়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর প্রযুক্তি ব্যবহার করে উচ্চগতির মেমোরি সেটআপ আরও সহজ করা হয়েছে।
গিগাবাইটের দাবি, নতুন এই সিরিজ ভবিষ্যতের কম্পিউটিং প্ল্যাটফর্মে উচ্চক্ষমতা ও দ্রুতগতির মেমোরি ব্যবহারে নতুন মানদণ্ড তৈরি করবে।



















