শিরোনাম:
ডিএমপির পাঁচ এডিসি নতুন দায়িত্বে
- আপডেট: ০৮:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৮১১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার(২৫ মার্চ) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে— রমনা গোয়েন্দা বিভাগের এডিসি মো. ইমরান জাকারিয়াকে প্রটেকশন বিভাগে, ডিআইপি অ্যান্ড ভিভিআইপি প্রটেকশন বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে গোয়েন্দা রমনা বিভাগে, মিরপুর গোয়েন্দা বিভাগের এনায়েত কবীর সোয়েবকে লালবাগ (গোয়েন্দা) বিভাগের এডিসি, ধানমন্ডি ট্রাফিক বিভাগের ফারজানা হককে ট্রাফিক মতিঝিল এবং ট্রাফিক ডেমরা জোনের মো. সাজিদুর রহমানকে গোয়েন্দা মিরপুর বিভাগের এডিসি করা হয়েছে।
অপর আরেক আদেশে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের ডিসি করা হয়েছে।




















