সরিয়ে দেওয়া হলো আইজিপির স্টাফ অফিসারকে, আরও ৭ কর্মকর্তা নতুন দায়িত্বে
- আপডেট: ০৯:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) স্টাফ অফিসার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।
বুধবার(২৫ মার্চ) পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (আইজিপির স্টাফ অফিসার) মো. আল আমিন সরকারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানাকে এপিবিএনে এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহিদুল হাসানকে পুলিশ সদরদপ্তরে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবিরকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।



















