মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান
- আপডেট: ০২:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাহিনীর ১৮ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ (আঠারো) জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:
মোহাম্মদ জামাল উদ্দিন, আর্মার্ড; মো. আ. কাইয়ুম, আর্টিলারি; মো. মোহাররম হোসেন, আর্টিলারি; মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ইঞ্জিনিয়ার্স; মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার্স; মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মো. আবদুল কাদের, সিগন্যালস্; কাজী মোকাররম হোসেন, ই বেঙ্গল; মো. হাবিবুর রহমান, ই বেঙ্গল; মোহাম্মদ তাজুল ইসলাম, ই বেঙ্গল; মোহাম্মদ কিবরিয়া কামাল, ই বেঙ্গল; মোহাম্মদ কামরুজ্জামান, ই বেঙ্গল; মো. খালেদ মোর্শেদ নীরব, বীর; শেখ কামাল উদ্দিন, এএসসি; ওবায়দুর রহমান সেখ, ইএমই; মোঃ আবুল হাশেম, ইএমই; মো. আব্দুল কাদের, সিএমপি।
সেনাবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



















