০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে টিডিএসে ‘স্বাধীনতা মিনি ম্যারাথন’

  • আপডেট: ০৭:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা স্মরণে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা পুলিশ লাইন মাঠে “স্বাধীনতা মিনি ম্যারাথন” আয়োজন করেছে।

মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীরা পাঁচ কিলোমিটার দূরত্ব দৌড়েছেন। এই দৌড় টিডিএস সম্মুখ গেট থেকে শুরু হয়ে পুরো মাঠ ৫ বার ঘুরে গেটের সামনে এসে শেষ হয়েছে।

মিনি ম্যারাথনটি দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। প্রথম ক্যাটাগরিতে ৫ কিলোমিটার দৌড়ে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় ক্যাটাগরিতে ১ কিলোমিটার দৌড়ে টিডিএস-এর কর্মরত সদস্যরা অংশ নেন। মোট দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম জানান,এই আয়োজনের মূল লক্ষ্য স্বাধীনতার ঘোষকের অবদান তুলে ধরা এবং প্রশিক্ষার্থীদের মধ্যে তা বোঝানো। তিনি বলেন, “এই মিনি ম্যারাথনের মাধ্যমে সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।”

টিডিএস-এর সকল কর্মকর্তা ও প্রশিক্ষক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে টিডিএসে ‘স্বাধীনতা মিনি ম্যারাথন’

আপডেট: ০৭:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬