শিরোনাম:
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
- আপডেট: ০৬:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৮১৩৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ।
রবিবার (২৯ মার্চ) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করা হয়েছে। মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। সেগুলো খোঁজ নিচ্ছি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




















