০৮:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ডিএমপির উত্তরা বিভাগের নতুন ডিসি তারেক আহমেদ বেগ

  • আপডেট: ০৫:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ— ডিএমপির উত্তরা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ। তিনি বর্তমান ডিসি মো.শাহরিয়ার আলীর স্থলাভিষিক্ত হবেন।

সোমবার ( ৩০ মার্চ) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে উত্তরা বিভাগের ডিসি এবং উত্তরা বিভাগের ডিসি মো. শাহরিয়ার আলীকে গুলশান গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

মির্জা তারেক আহমেদ বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়। তারেক আহমেদ ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। গোয়েন্দা বিভাগের (উত্তরা) ডিসি হিসেবে তিনি ব্যাপক প্রশংসিত। ফ্যাসিস্ট গ্রেফতার,মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযানে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপির উত্তরা বিভাগের নতুন ডিসি তারেক আহমেদ বেগ

আপডেট: ০৫:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬