১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি-আইজিপির নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা, যুবক গ্রেফতার

  • আপডেট: ১০:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাষ্ট্রপতি, আইজিপির মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) রাত সোয়া ৮টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিন) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম।

এদিন বিকাল সাড়ে ৪টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম।

গ্রেফতারকৃত আসামি হলো- মো. রিপন (২৩)। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মো. তরিকুল ইসলাম বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম বিষয়টি মনিটরিং করে তথ্য প্রযুক্তির সহায়তায় রিপনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে  শাহবাগ থানায় মামলা করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরও শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম অব্যহত আছে।

গ্রেফতারকৃত রিপনের প্রতারণার কৌশল জানিয়ে তিনি বলেন, তার কাছ থেকে জব্দ করা স্মার্টফোন ডাক্তার আয়েশা খাতুন নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায়। যার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রশাসন ও পুলিশের উর্ধতন ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট প্রদান করা হয়েছিল এবং এই আইডি থেকে সে নিয়মিতভাবে বিভিন্ন লোকজনের সাথে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করে তাদের কাছ থেকে টাকা পয়সা দাবি করতো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাষ্ট্রপতি-আইজিপির নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা, যুবক গ্রেফতার

আপডেট: ১০:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬