তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫৩
- আপডেট: ১০:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২১,আদাবরে ৯, শেরেবাংলা নগরে ১০,তেজগাঁও থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ ও হাতিরঝিল থানায় ৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাবুলশেখ ( ৩৫), মো. রাশেদ ওরফে ইয়াসিন ( ২৪), বিল্লাল হোসেন মোহর ( ২২), মিরাজ ( ২০), মো. রাসেল ইসলাম ( ২৫), মো. সজিব ( ৩৩), মো. মাসুম ( ৪২), মো. পাপ্পু ( ২৮), মো. নাসির ( ২৯)মো.হানিফ আহমেদ (১৯) , মো. বিজয় ( ২৯), মো. জামাল হোসেন ( ৪৭), মো. আলহাজ ( ২৩), সহিদুল ( ২২), মো. রাঝি ( ২২), মো. জাফর ( ৩৫), ফয়েজ ( ২০), মো. রিয়াজ ( ১৮), হারুণ ( বয়স উল্লেখ নেই),মো. জাকির হোসেন ( বয়স উল্লেখ নেই) ও সুমন ( বয়স উল্লেখ নেই)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মাহে আলম(৩২),ইমরান হাসান ওরফে মারুফ(১৮),মো. ওয়াজিদ ইসলাম(১৯),মো. রফিকুল ইসলাম(৫৫),মো. আরিফ হোসেন (২৩),মো. আরিফ হোসেন (১৮),মো. সেন্টু(২৮),মো. ইদ্রিস আলী(২০) ও মো. হাসান(১৯)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাকিব (২০),মো. আরিফ হাওলাদার (২০), মো. রাব্বি (১৮),মো. মিরাজ (২০), মো. রাসেল (৪২), মো. আব্দুল্লাহ (২৪), মো. রাকিব (২৩), মো. রাজু (২৩), মো. শফিকুল ইসলাম (৩৮) ও মো. হৃদয় (২৬)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা. টুম্পা (৩০),মো. রাজু হাসান (৩১),মো. হৃদয় (২৫), মো. সোহরাব হোসেন (৪০), মোসা. নিপা বেগম( বয়স উল্লেখ নাই) ও আল আমিন (বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নাইম হোসেন(২০), মো. কাউসার আহমেদ(৫৫) ও মো. মুরসালিন(৩২)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-অনামিকা রাণী( বয়স উল্লেখ নাই) ও রহিম(বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















