০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

যানজট নিরসনে পূর্বাচল থেকে বনশ্রী পর্যন্ত নতুন রুটের পরিকল্পনা, সম্ভাব্যতা যাচাইয়ে ডিএমপি ও রাজউক

  • আপডেট: ১২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যানজট নিরসন, সড়ক সংযোগ উন্নয়ন এবং বিকল্প রুট চালুর লক্ষ্যে পূর্বাচল থেকে বনশ্রী পর্যন্ত একটি নতুন সড়ক সংযোগ স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই রুট বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াত আরও সহজ ও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ৩০০ ফিট সড়ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংলগ্ন এলাকা হয়ে স্বদেশ প্রপার্টির ভেতর দিয়ে আফতাবনগর হয়ে বনশ্রী পর্যন্ত একটি বিকল্প সড়ক সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

এ লক্ষ্যে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমানের নেতৃত্বে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাবৃন্দ এবং রাজউকের প্রকৌশলী দল যৌথভাবে প্রস্তাবিত রুটে সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে সড়কের বর্তমান অবস্থা, যানবাহনের চাপ, সংযোগ সক্ষমতা, নিরাপত্তা ঝুঁকি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বিষয়গুলো বিস্তারিতভাবে মূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত রুটটি চালু করা গেলে পূর্বাচল, বসুন্ধরা, আফতাবনগর ও বনশ্রীসহ আশপাশের এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমে জনসাধারণের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

পরিকল্পনাটি বর্তমানে যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্নের পর ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যানজট নিরসনে পূর্বাচল থেকে বনশ্রী পর্যন্ত নতুন রুটের পরিকল্পনা, সম্ভাব্যতা যাচাইয়ে ডিএমপি ও রাজউক

আপডেট: ১২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬