০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ: চার কেবিন ক্রুকে শোকজ, আবারও আলোচনায় আবীর

  • আপডেট: ০৬:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর চারজন কেবিন ক্রুকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছেন কেবিন ক্রু ইউনিয়নের নেতা ফিরোজ মিয়া আবীর।

জানা যায়, গত ৩০ তারিখ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’ পরিদর্শনে যান। এ সময় পূর্বানুমতি ছাড়াই কেবিন ক্রু ইউনিয়নের আওয়ামী সমর্থিত সভাপতি ফিরোজ মিয়া আবীর, ফ্লাইট পার্সার ওয়াসিক, ফ্লাইট স্টুয়ার্ডেস আফরিন ও রিয়া মন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

হঠাৎ এ অনাকাঙ্ক্ষিত প্রবেশে উপস্থিত মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি প্রটোকল অনুযায়ী এমন সাক্ষাতের ক্ষেত্রে পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি।

এ ঘটনাকে শৃঙ্খলাভঙ্গ ও প্রাতিষ্ঠানিক আচরণবিধির পরিপন্থী উল্লেখ করে অভিযুক্ত চার কেবিন ক্রুর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে বিমানের কেন্দ্রীয় প্রশাসন।

এদিকে, এ ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছেন ফিরোজ মিয়া আবীর।

অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড—যার মধ্যে রয়েছে স্বর্ণ চোরাচালানে পারিবারিক সম্পৃক্ততার অভিযোগ, কেবিন ক্রু শিডিউলিংয়ে প্রভাব বিস্তার, অবৈধ আয়ের মাধ্যমে সম্পদ গড়ার অভিযোগ এবং পছন্দমতো রোস্টার বহির্ভূত ফ্লাইট পরিচালনা—নিয়ে একাধিকবার শিরোনাম হয়েছেন তিনি।

এছাড়া রাজনৈতিক সম্পৃক্ততা ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে এসব অভিযোগ সামনে এলেও আবীরের বিষয়ে বিমানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ এই প্রটোকল ভঙ্গের ঘটনায় বিমানের প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয়, তা এখন দেখার অপেক্ষায় সংশ্লিষ্ট মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ: চার কেবিন ক্রুকে শোকজ, আবারও আলোচনায় আবীর

আপডেট: ০৬:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬