০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান

  • আপডেট: ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকায় জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে আজ বুধবার (১ এপ্রিল) থেকে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে। ফুটপাত ও সড়কের অংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও স্থায়ী স্থাপনা উচ্ছেদই এ অভিযানের মূল লক্ষ্য।

ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরের আটটি ট্রাফিক বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের পাশে অবৈধভাবে দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক বিভাগ বলছে, প্রভাবশালী কিছু ব্যবসায়ীর দখলদারিত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, অভিযানটি সাধারণ হকারদের বিরুদ্ধে নয়; বরং যেসব ব্যবসায়ী সড়কের ওপর রেস্টুরেন্টের রান্নাঘর বা স্থায়ী স্থাপনা নির্মাণ করে জনপথ দখল করেছেন, তাদের বিরুদ্ধেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বৈধ সীমার বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই ‘হলিডে’ ও ‘নাইট মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে।

এর আগে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরের বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, যানবাহনের ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকান তাদের কার্যক্রম ফুটপাত ও সড়কে সম্প্রসারণ করেছে। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক মোটরগাড়ির ওয়ার্কশপ ফুটপাত ও সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করে, ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন এবং তৈরি হচ্ছে কৃত্রিম যানজট।

ডিএমপি জানিয়েছে, যারা অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের অবিলম্বে মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান

আপডেট: ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬