বায়তুল মোকাররম এলাকায় অভিযান, দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার
- আপডেট: ০৯:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৮১০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো— ইদ্রিস আলী, রুহুল আমিন, জহিরুল ইসলাম, ফিরোজ উদ্দিন, শাহজাহান ও রাশেদুল ইসলাম।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বায়তুল মোকাররম এলাকায় একটি অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৫টি অবৈধ সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের ছুরি, তিনটি চাইনিজ কুড়াল, তিনটি চাইনিজ হাতুড়ি, পাঁচটি শক গান এবং পাঁচটি পাঞ্জা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার ব্যক্তিরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আজ সকালে তাদের আদালতে হাজির করা হলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেন।




















