০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সরকারি দলের নাম ব্যবহার করলেও চাঁদাবাজরা রক্ষা পাবে না: সিএমপি কমিশনার

  • আপডেট: ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামে চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিএমপি কমিশনার শওকত আলী। তিনি জানিয়েছেন, সরকারি দলের নাম ব্যবহার করলেও কেউ রেহাই পাবে না।

আজ বৃহস্পতিবার(০২ এপ্রিল) বিকেলে দামপাড়া পুলিশ লাইনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, নগরীতে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষের অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দেখা হবে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নগরীতে মাদক ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এসব ঘটনার হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।

নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কিছু অংশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে শওকত আলী বলেন, সেগুলো দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি নতুন করে আরও ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, সিসিটিভি নজরদারি জোরদার করা গেলে নগরীতে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সরকারি দলের নাম ব্যবহার করলেও চাঁদাবাজরা রক্ষা পাবে না: সিএমপি কমিশনার

আপডেট: ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬