০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জাম্বিয়ায় প্রথমবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট: ০৭:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাম্বিয়ায় প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশন, প্রিটোরিয়া-এর উদ্যোগে এবং লুসাকার বাংলাদেশ অনারারি কনস্যুলেট-এর সহযোগিতায় গত ৩১ মার্চ সিলা গল্ফ রিসোর্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনারারি কনসাল এরশাদ হোসেন রিপন শিকদার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও জাম্বিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি তার বক্তব্যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত বাঙালির সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ল্যাকসন কাসোনকা। তিনি জাম্বিয়া প্রজাতন্ত্রের মন্ত্রিপরিষদ কার্যালয়ের পক্ষ থেকে কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জাম্বিয়ায় প্রথমবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট: ০৭:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬