নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
- আপডেট: ০৮:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মিজানুর রহমান বিগত ২০০৫ সালে চাকুরী বিধি অনুযায়ী ফিটার পদে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগে যোগদান করেন। এরপর থেকেই সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দায়িত্ব পালন করে তার বর্তমান অবস্থানে আসীন হয়েছেন। চাকরি জীবনে কোন দুর্নীতি বা অন্যায়ের সঙ্গে আপোস করেননি মিজানুর রহমান। তার নীতি-নৈতিকতা নিয়ে ইতিপূর্বে কোন প্রশ্ন ওঠেনি। কিন্তু সম্প্রতি ভুঁইফোঁড় অনলাইন পোর্টাল এবং ফেসবুকে পেজে মিথ্যা,বানোয়াট ও মনগড়া সংবাদ পরিবেশন করছে। কোন প্রকার প্রমাণ বা তথ্য উপাত্ত ছাড়াই এসব সংবাদ পরিবেশন করা হচ্ছে।
ভিত্তিহীন এসব প্রতিবেদনে দাবি করা হচ্ছে- মাসিক বেতন মাত্র ৬০ হাজার টাকা হলেও তিনি গড়ে তুলেছেন প্রায় ৭০ কোটির সম্পদের বিশাল সাম্রাজ্য। এছাড়া মিজানুর রহমানের নামে-বেনামে রাজধানীসহ বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট,প্লট এবং জমি রয়েছে বলেও দাবি করা হয়। কিন্তু এসবের স্বপক্ষে কোন প্রকার প্রমাণ বা এভিডেন্স প্রতিবেদনে সংযুক্ত নেই। কাজেই এসব প্রতিবেদন যে মিথ্যা-বানোয়াট তা সহজেই অনুমেয়। এছাড়া তার ব্যাংক হিসাবেও নাকি বিপুল পরিমাণ অর্থের লেনদেন রয়েছে। যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তথাকথিই ওই প্রতিবেদনে দাবি করা হয়।
এছাড়া ঠিকাদারি কাজ থেকে কমিশন নেওয়া, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করা হলেও এসব বিষয়েও সুনির্দিষ্ট কোন প্রমাণাদি উপস্থাপন করা হয়নি রিপোর্টে। কাজেই এসব প্রতিবেদন যে একজন সৎ মানুষের চরিত্র হননের অপচেষ্টা তা বুঝতে বেগ পেতে হয় না। এই অপসাংবাদিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। মিথ্যা ভিত্তি সংবাদ পরিবেশন থেকে এই গোষ্ঠি বিরত না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


















