০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বিকল্পধারা বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত

  • আপডেট: ০৮:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বারিধারায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্পধারা বাংলাদেশের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গভাবে গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসিডিয়াম সদস্য মো. আসাদুজ্জামান বাচ্চুকে আহ্বায়ক করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

সভায় বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় নেতারা দেশবাসীকে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মো. মহসিন চৌধুরী, মো. আসাদুজ্জামান বাচ্চু, বিশেষ অতিথি মিসেস তানজিলা মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাসফিক মান্নান এবং মো. নেয়ামতউল্যাহ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ড. আবু নোমান, আমিনুল ইসলাম বুলু, মো. জাহাঙ্গীর চৌধুরী, নাছির উদ্দিন, আল-আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিকল্পধারা বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত

আপডেট: ০৮:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬