১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পেশাদার,প্রযুক্তিনির্ভর ও জনবান্ধন বাহিনী হিসেবে র‍্যাবকে গড়ে তুলতে চান নবনিযুক্ত মহাপরিচালক

  • আপডেট: ০১:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

রবিবার(৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে র‍্যাবকে বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র‍্যাব ডিজি বলেন, র‍্যাব বিলুপ্তি বা র‍্যাব সংক্লান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র‍্যাবের ওপর বর্তায় না। আমাদের কাজ হচ্ছে আমাদের অর্পিত কর্তব্য ও দায়িত্ব পালন করে যাওয়া। যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছি সেক্ষেত্রে আমাদের মূল কাজই হচ্ছে র‍্যাবকে জনগণের কাছে ভালোভাবে উপস্থাপন করা।

র‍্যাবের বিরুদ্ধে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ আছে। আপনি এই বাহিনীর ডিজি হিসেবে দায়িত্ব নিলেন, র‍্যাব কি এখনও সেই পথে হাটবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের গত দেড় বছরের কার্যক্রম পর্যালোচনা করলে দেখবেন র‍্যাবের অপকর্ম নেই। এটাতে প্রমাণিত হয় র‍্যাবকে যদি সঠিবভাবে পরিচালনা করা যায় তাহলে র‍্যাব সঠিবভাবে পরিচালিত হতে পারে। সরকার আমাদের ভালো কাজে সম্পক্ত করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি র‍্যাব সঠিকভাবে পরিচালনা হবে। এ ব্যাপারে সরকারের নির্দেশনা আমরা পেয়েছি।

দায়িত্ব পালনকালে আপনি কোন জায়গায় র‍্যাবকে দেখতে চান? এ প্রশ্নের উত্তরে র‍্যাবের নবনিযুক্ত ডিজি বলেন,আমি অত্যন্ত পেশাদারী, প্রযুক্তিনির্ভর, জনবান্ধন ও মানবিকভাবে আমরা কাজ করতে পারি সেজন্য ব্যবস্থা নিতে চাই। সবার সহযোগিতা পেলে আমরা সেই জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, জঙ্গীবাদ সন্ত্রাসবাদ নিয়ে আমরা কাজ করছি। দেশে যে বাদই থাকুক আমরা নিমূল করতে পারব।

এসময় তেলের সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, এই ধরনের সংগঠনের প্রয়োজন আছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি মনে করি এই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। আমি ব্যক্তিগতভাবে চাই র‍্যাব পেশাদার মানবিক ও প্রযুক্তিনির্ভর একটি সংগঠন হিসেবে গড়ে উঠুক। রাষ্টের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসুক, সেটি প্রতিকার, প্রতিরোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে র‍্যাব আগামী অন্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পেশাদার,প্রযুক্তিনির্ভর ও জনবান্ধন বাহিনী হিসেবে র‍্যাবকে গড়ে তুলতে চান নবনিযুক্ত মহাপরিচালক

আপডেট: ০১:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬