০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ডিএমপির ৬ এডিসি নতুন দায়িত্বে

  • আপডেট: ০৭:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের এডিসি আব্দুল কাদেরকে গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগে, লজিস্টিক বিভাগের এডিসি খালিদ বোরহানকে ট্রাফিক- এডমিন, রিসার্চ এন্ড প্লানিং বিভাগে, এডিসি আমেনা আক্তারকে পিওএম পশ্চিম বিভাগে, পিওএম পশ্চিম বিভাগের এডিসি শারমিন আকতার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে এবং অরিত সরকারকে লজিস্টিক বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

অপর অফিস আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. শাহরিয়ার আলমকে ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপির ৬ এডিসি নতুন দায়িত্বে

আপডেট: ০৭:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬