বিমানের এমডি কাইজার সোহেল,ডিএমডি সৈয়দ মইন উদ্দিনের নেতৃত্বে নতুন দিগন্ত
- আপডেট: ০৭:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা কাঠামোয় নতুন নেতৃত্ব এসেছে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হয়েছেন সৈয়দ মইন উদ্দিন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাইজার সোহেল আহমেদকে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই শর্তে সৈয়দ মইন উদ্দিনকেও এক বছরের জন্য ডিএমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা ডিএমডি পদে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, সৈয়দ মইন উদ্দিন ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক পদ থেকে স্বেচ্ছা অবসর নেন এবং পরবর্তীতে দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন।


















