শিরোনাম:
গুলশান,কাকলী ও বনানী এলাকায় ডিএমপির অভিযান, ১১টি দোকানে ৭৮ হাজার জরিমানা
- আপডেট: ১০:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গুলশান-২, কাকলী, বনানী, চেয়ারম্যান বাড়ি ও আমতলী রোড এলাকায় ফুটপাত ও সড়কের ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
তবে এ অভিযান পরিচালনাকালে কাউকে আটক করা হয়নি।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ।


















