০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখ ঘিরে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

  • আপডেট: ০৬:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলা নববর্ষ-১৪৩৩ ও পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। প্রতিবছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজনে দিনটি উদ্‌যাপিত হবে। এবারে জনসমাগম আগের বছরের তুলনায় বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ চলছে। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদ, টিএসসির সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন মতামত দেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, বিশেষ শাখার ডিআইজি (ইন্টারনাল অ্যাফেয়ার্স) মীর আশরাফ আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পহেলা বৈশাখ ঘিরে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

আপডেট: ০৬:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬