মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ২১
- আপডেট: ০৮:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-মিরাজ (২৪), মিরাজ (২৬), সেলিনা (৩০),কামাল (৪৫), ওসমান আমিন জয় (২৮), অমিত আহমেদ (২৮), মোহাম্মদ চান (২৪), জসিম (২৭), সিরাজ (৩৬), মিরাজ (২৫), নাসিরুদ্দিন রিয়াদ (২৭),হোসেন ইমাম (৪০), আলমগীর ওরফে কোবরা আলমগীর (৪৩), হৃদয় এসকে হৃদয় (২৬), সজীব (২৩), সাগর (২২), তন্ময় হাসান (২০), শামীম (৩৬), ফেকু আলম (৪৬), তামিম তালুকদার ছগির (৫০) ও রাজন (২৪)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন,দস্যুতা ১ জন,দ্রুত বিচার আইন ১ জন,মারামারি ১ জন, মাদক মামলায় ১ জন,পরোয়ানা ৩, জন( পরোয়ানা তামিল ৫ টি) অন্যান্য ১৩ জন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,বুধবার (৮ এপ্রিল ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















