১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

উমরাহ ফেরত যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রা

  • আপডেট: ১১:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন।

উমরাহ্‌ হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম সৌদি আরব থেকে SV808 ফ্লাইটে দেশে ফেরার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। তিনি খুলনার লবণচরা থানার বাসিন্দা।

আটকের পর তাকে এপিবিএন কার্যালয়ে নিয়ে তাঁর সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪৯৯.১ গ্রাম ২১ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিশরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনা হয় এবং তিনি রিসিভার হিসেবে কাজ করতেন।

দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেছেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান চলমান রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এসব অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উমরাহ ফেরত যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রা

আপডেট: ১১:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬