তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৬৮
- আপডেট: ০৭:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২৮,আদাবরে ৫, শেরেবাংলা নগরে ৫,তেজগাঁও থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ ও হাতিরঝিল থানায় ১১ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সিরাজুল ইসলাম নবাব পলাশ (৩২),মো. রমজান ( ১১),মো.পারভেজ (৩৮),মো. জাকারিয়া (২১),আকবর আলী সঞ্জীব ( ২৬),মো. শাহাদাত ( ২০),মো. রাতুল (২০),মো. আবু সাইদ মুন্না (২৬),মো. মেহেদী হাসান ( ২৩),তানজিল ( ২২),সহিবুল্লা ( ২৩),মিরাজ হোসেন (বয়স উল্লেখ নেই), সবুজ ( ২৯),মো. মাসুম ( ২৮),মো. জুয়েল রানা ( ২৯),পূর্ণ ( ৪২),মো. ইউসুফ ( ৩০),নিশাদ আহমেদ নূহ ( ২৭),মো. মনির ( ৩০),মো. ক্রয়হান মিয়া (১৮),মো. মিলন ( ৩৪),মো. রবিউল ইসলাম ( ৩০),নাদিম ( ২১),রিয়েল রাজ সরকার ( ২০),হারুন আহাম্মদ ( ২৮),মো. আলেক ( ৫৪) ও ইয়াছিন আলী ওরফে ইয়াছিন আরাফাত ওরফে আল আমিন ( ২৪)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইকরাম হোসেন (৪০), মো. রোমান (২৪), মো. ফিরোজ (৩৫), মো. রবিন (২৫) ও মো. ফরিদ (৪৩)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সাইফুর রহমান (২৯),জিসান (২০),মো. আকাশ (২৯), মো. হাফিজ মিয়া (২৬) ও মো. আফজাল হোসেন (৪০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সাইফুর রহমান (২৯),জিসান (২০),মো. আকাশ (২৯),মো. হাফিজ মিয়া (২৬) মো. আফজাল হোসেন (৪০), ইফতেখার আহাম্মেদ ইমন (২২),মো. রনি (২৩), রাকিব (২৮) ও মো. মিজান (২৭)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-পান্না (২৬),মোসা. নাজমা বেগম (৫০), মো. উজ্জল ওরফে শুকুর হিজরা (২৫),মো. সজীব (২৮),মো. মনির হোসেন (২৫),মো. সাব্বির আলম (২৭),মো. মিজানুর রহমান (২৩), মো. খলিল হোসেন (২০), মো. মিজানুর রহমান (২৯) ও মো. রাকিব (২২)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সচিন মলো (৩৫),মো. জুয়েল হোসেন (২৮), মনিরুল গাজী (৪৫), মো. রুহুল আমিন (৩২), সাদ্দাম আলী (৩৫), মো. খালিদ হাসান (২৫), খোরশেদ আলম (৩৫), মো. জীবন (২৭), উজ্জ্বল মিয়া (৩৮), মো. সাদিক মিয়া (৪২) ও মো. লিটন (৪৩)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















