০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ওসি পদায়নে তদবিরের চেষ্টা, পুনরায় সতর্ক করল ঢাকা রেঞ্জ

  • আপডেট: ০৩:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা রেঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়নকে কেন্দ্র করে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছে ঢাকা রেঞ্জ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগম।

ঢাকা রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়, গত ১০ এপ্রিল প্রচারিত এক প্রেস বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল—কোনো থানায় ওসি পদে পদায়নের এখতিয়ার সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। এ প্রক্রিয়ায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই। প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলার পুলিশ সুপাররা পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় ওসি পদায়ন করে থাকেন।

তবে, বিষয়টি পরিষ্কারভাবে জানানো সত্ত্বেও কিছু ব্যক্তি ও মহল ঢাকা রেঞ্জভুক্ত বিভিন্ন থানায় ওসি পদায়নের জন্য রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে অনৈতিক তদবির, অনুরোধ ও সুপারিশ করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাব খাটানোর কথা বলে অনৈতিক প্রস্তাব দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

ঢাকা রেঞ্জ জানিয়েছে, তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।

অবস্থায়, কোনো ধরনের অনৈতিক তদবির বা প্রভাব বিস্তারের চেষ্টা না করে প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ওসি পদায়নে তদবিরের চেষ্টা, পুনরায় সতর্ক করল ঢাকা রেঞ্জ

আপডেট: ০৩:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬