মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের ঘোষণা দিলেন পুলিশ সুপার ফরহাদ হোসেন
- আপডেট: ০৮:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি ২০২৬ নিয়োগ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ব্রিফিংয়ের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি বলেন, আসন্ন টিআরসি নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতা, সুষ্ঠুতা এবং শতভাগ মেধার ভিত্তিতে সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না এবং এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত করার চেষ্টা কিংবা কোনো অসাধু উপায়ে সুবিধা গ্রহণের অপচেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নিয়োগ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হকসহ পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নিয়োগ বোর্ডের সম্মানিত চিকিৎসকগণ।



















