০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১১:৪০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার সাভারে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ২৪ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গ্রেফতার আসামির নাম–মো. হৃদয় হোসেন।

মঙ্গলবার রাতে সাভার থানাধীন রাজাসন এলাকায় র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল এ তাকে গ্রেফতার করে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পশ্চিম রাজাসন এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হৃদয় হোসেনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃত হৃদয় হোসেন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:৪০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬