০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মেধাভিত্তিক নিয়োগে কিশোরগঞ্জে টিআরসি শারীরিক পরীক্ষার দ্বিতীয় দিন শেষ

  • আপডেট: ০৩:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা থেকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীরা শারীরিক সক্ষমতার চারটি ইভেন্টে অংশ নেন।

এদিনের পরীক্ষায় ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প—এই চারটি ধাপে প্রার্থীদের পারদর্শিতা যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যারা নির্ধারিত সব ইভেন্টে সফলভাবে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, যারা কোনো একটি বা একাধিক ইভেন্টে ব্যর্থ হয়েছেন, তাদের অনুত্তীর্ণ ঘোষণা করা হয়।

পরীক্ষা পরিদর্শনকালে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে অনুত্তীর্ণদের হতাশ না হয়ে আগামী নিয়োগ বিজ্ঞপ্তিতে পুনরায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিয়োগ প্রক্রিয়া শেষে প্রার্থীরা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ, সুশৃঙ্খল এবং শতভাগ মেধার ভিত্তিতে পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের নিরপেক্ষ নিয়োগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। এ বিষয়ে পুলিশ সুপার প্রার্থীদের আশ্বস্ত করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) তানভীর আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুর আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), নরসিংদী মো. আশিকুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট) ফরিদা ইয়াসমিন কান্তা; এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক।

এ ছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মেধাভিত্তিক নিয়োগে কিশোরগঞ্জে টিআরসি শারীরিক পরীক্ষার দ্বিতীয় দিন শেষ

আপডেট: ০৩:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬